উড়ন্ত কফিন ‘মিগ-২১” দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার হর্ষিত সিনহা
জয়সলমিরঃ শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের জয়সলমিরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিমানের পাইলট নিখোঁজ ছিলেন। জয়সলমেরের এসপি অজয় সিং জানিয়েছেন, বিমানটি সাম থানা এলাকার ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম সেক্টরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় রাত ৮.৩০ মিনিটে একটি মিগ-২১ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ বিষয়ে তদন্তের আদেশ জারি করা হয়। এরপর তদন্তে জানা যায় যে, শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের জয়সলমিরের ভারত-পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামের আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া মিগ-২১-র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। এর আগে ৮ নভেম্বর বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট সম্প্রতি লোকসভায় বলেছিলেন যে ২০১৭...