Posts

দল বদলে বিশ্ব রেকর্ড সুবল ভৌমিকের! ৫ বার দল পাল্টে দ্বিতীয় বার যোগ দিলেন তৃণমূলে

আগরতলাঃ  বিগত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। ২ মে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর তৃণমূলকে জাতীয় স্থরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই গেরুয়া শিবিরে ভাঙন দেখা দেয়। মুকুল রায়কে দিয়ে ত্রিপুরায় বড়সড় ভাঙন ধরানোর চেষ্টা ছিল তৃণমূল। আর এবার তাঁরা সেই লক্ষ্যে সফল হল। কদিন আগে প্রশান্ত কিশোরের আই প্যাক টিম ত্রিপুরায় যায়, সেখানে তাঁদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপরই তৃণমূল-বিজেপির মধ্যে আরও তরজা বেড়ে যায়। তৃণমূলের একের পর এক নেতা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন। ডেরেক ওব্রায়েন, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদার বর্তমানে ত্রিপুরায় রয়েছেন। আর তাঁদের হাত ধরেই এবার তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বৃহস্পতিবার আগরতলায় বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক তৃণমূলে যোগ দেন। ওনার হাত ধরে বিজেপি এবং কংগ্রেসের আরও ৪০ জন নেতা তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, সুবল ভৌমিক একদা কংগ্রেসের বড় নেতা বলে পরিচিত ছিলেন। এরপর তিনি কংগ্রেস ছেড়ে গ্রামীণ কংগ্রেস নামের একটি দলে যোগ দেন। এরপর...

শিক্ষা প্রদানের নামে চলছে টাকার লুট! বাঁদরামি বন্ধ করতে বড়ো সিদ্ধান্ত মোদী সরকারের

Image
ভারতের স্বাধীনতা সংগ্রামীরা স্বপ্ন দেখতেন, স্বাধীন ভারতে প্রদান করা হবে উচ্চ গুণমানের শিক্ষা। যা একজন বালক, বালিকাকে নিজের পায়ে দাঁড় করানোর পাশাপাশি মানুষ হওয়ার প্রেরণা যোগাবে। তবে দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার বিশেষ কিছু পরিবর্তন লক্ষ করা যায় না। আজও ভারত দেশে ইংরেজদের দ্বারা শুরু করে যাওয়া শিক্ষার প্রচলন রয়েছে। আর এই কারণে দেশ স্বাধীন হলেও পরাধীনতার মানসিকতা এখনও ভারতীয়দের মধ্যে রয়ে গেছে। লক্ষণীয় বিষয়, ভারতে এখন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। ভারতের যে কোনো রাজ্যের দিকে দিকে তৈরি হয়েছে একের পর এক বড়ো শিক্ষা প্রতিষ্ঠান। তবে নামে বড়ো হলেও কাজে মোটেও বড়ো নয় এই শিক্ষা প্রতিষ্ঠান। যার মূল কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল উদেশ্য উচ্চ মানের শিক্ষা প্রদানের জায়গায় হয়ে দাঁড়িয়েছে টাকা উপার্জন। উদাহরণস্বরূপ দেশজুড়ে এখন প্রচুর সংখ্যায় ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে দেওয়া হয়েছে, যেখনে টাকার পরিবর্তে দেওয়া হয় ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ফার্মা ও মেডিকেল ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই সমস্ত উপদ্রবের উপর চাবুক চালানোর প্রস্তুতি নিয়েছেন ভারত সরকার। ভারত সরক...

কেন্দ্রে মোদীর পরিবর্তে মমতাকে দেখতে চান জাভেদ আখতার! ‘খেলা হবে’ নিয়ে লিখবেন গান

Image
নভেম্বর মাসের মধ্যে উপ-নির্বাচন না হলে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদ থেকেও সরতে হতে পারে মমতা ব্যানার্জীকে। ‘তবে পরের কথা পরে দেখা যাবে’- এমনই মুডে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত জোর লাগিয়ে দিয়েছে, অন্যদিকে মমতা ব্যানার্জী নিজেও বেরিয়ে পড়েছেন ২০২৪ এর টার্গেট নিয়ে। মোদী বিরোধী শক্তিশালী ব্রিগেড তৈরি করতে মাঠে নেমেছেন মমতা ব্যানার্জী। দিল্লী সফরে গিয়ে দেখা করছেন একের পর এক তাবড় নেতা নেত্রীদের সাথে যার মধ্যে সোনিয়া গান্ধীর নামও রয়েছে। তবে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, পাশাপাশি মোদী বিরোধী হিসেবে খ্যাত শিল্পীদের সাথেও দেখা করতে দেখা গেল মমতা ব্যানার্জীকে। কট্টর বিজেপি বিরোধী হিসেবে খ্যাত জাভেদ আখতার ও সাবানা আজমির সাথে দেখা করেছেন মমতা ব্যানার্জী। তাদের সাথে দেখা করেই ‘২০২৪’ এর টার্গেট নিয়ে আলোচনা করেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভাইরাল হয়ে পড়া স্লোগান ‘খেলা হবে’ নিয়ে জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানিয়েছেন বলেও খবর। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিয়ে মমতা...

কলকাতার রাস্তায় মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ মদনের, চাইলেন মোদী-শাহের ইস্তফা

বাংলা হান্ট ডেস্কঃ  পেগাসাস কাণ্ডে বর্ষাকালীন অধিবেশনে সংসদের দুই ভবনই কাঁপিয়ে রেখেছেন তৃণমূলের (All India Trinamool Congress) সাংসদরা। এবার সেই কাণ্ডে অভিনব প্রতিবাদ দেখালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বৃহস্পতিবার কালো ঘোড়ায় চেপে চোখে কালো কাপড় বেঁধে কালো পোশাকে প্রতিবাদ জানালেন তিনি। ওনার এই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি উঠেছে। ভবানীপুর থেকে ২ কিমি কালো ঘোড়ায় চেপে প্রতিবাদ জানান মদন মিত্র। মদনবাবু যেই ঘোড়ার পিঠে চেপে ছিলেন, তাঁর পিঠে ডানা লাগিয়ে গলায় পেগাসাসের একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মদন মিত্র এই প্রতিবাদ কর্মসূচি থেকে বলেন, ‘মানুষের ফোনে আড়ি পাতছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য প্রকাশের জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। বিজেপি গোটা দেশে করোনা আর পেগাসাসের বিষ ছড়াচ্ছে।” উল্লেখ্য, তৃণমূল সহ বিজেপির বিরোধী প্রতিটি দিলই পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। ফোনে আড়ি পাতা নিয়ে সংসদে তুলকালামও করেছে বিরোধী দলের সাংসদরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব...

“ভোট গণনায় বেনিয়ম হয়েছে, আবার গণনা করা হোক”- হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাহুল সিনহা

নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপি ও তৃণমূল কেউই সন্তুষ্ট নয়। দুই দলের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে। এবার সেই বিতর্ক আরেকটু উস্কে দিলেন রাহুল সিনহা। ২০২১ সালের নির্বাচনী ফলাফলের গণনা চলাকালীন অনিয়মের অভিযোগ তুলে এবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি এবার উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা থেকে বিজেপির ভোটপ্রার্থী ছিলেন। কিন্তু তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ৩৮৪১ ভোটে পরাজিত হন। ভোট গণনায় গরমিলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে নতুন নয়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল সিনহা। অন্যদিকে, নন্দীগ্রামের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পরবর্তীকালে আরও কয়েকজন পরাজিত তৃণমূল প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। উল্টোদিকে বেশ কয়েকজন বিজেপি নেতাও পুনর্গণনার দাবি তুলে হাইকোর্টে মামলা ঠুকেছেন। সেখানে রয়েছেন মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ যে যে প্রার্থীর এই ধরনের মামলা...

“ভোট গণনায় বেনিয়ম হয়েছে, আবার গণনা করা হোক”- হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাহুল সিনহা

নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপি ও তৃণমূল কেউই সন্তুষ্ট নয়। দুই দলের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে। এবার সেই বিতর্ক আরেকটু উস্কে দিলেন রাহুল সিনহা। ২০২১ সালের নির্বাচনী ফলাফলের গণনা চলাকালীন অনিয়মের অভিযোগ তুলে এবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি এবার উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা থেকে বিজেপির ভোটপ্রার্থী ছিলেন। কিন্তু তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ৩৮৪১ ভোটে পরাজিত হন। ভোট গণনায় গরমিলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে নতুন নয়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল সিনহা। অন্যদিকে, নন্দীগ্রামের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পরবর্তীকালে আরও কয়েকজন পরাজিত তৃণমূল প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। উল্টোদিকে বেশ কয়েকজন বিজেপি নেতাও পুনর্গণনার দাবি তুলে হাইকোর্টে মামলা ঠুকেছেন। সেখানে রয়েছেন মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ যে যে প্রার্থীর এই ধরনের মামলা...

ছাগলকে গণধর্ষণ পাকিস্তানে, কদিন আগে ধর্ষণ ঠেকাতে পর্দা করার কথা বলেছিলেন ইমরান খান

ওকারাঃ  পাকিস্তান (Pakistan) থেকে এক লজ্জাজনক ঘটনা সামনে আসছে। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের ওকারা শহরে একটি ছাগলকে গণধর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধর্ষকদের অত্যাচারে ছাগলটির মৃত্যু হয়। এই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর ছাগলের মালিক ওকারার সতগারা থানায় নইম, নদীপ, রব নওয়াজ সমেত পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ছাগলের মালিক জানান, অভিযুক্তরা ছাগলটিকে নিয়ে ফাঁকা জায়গায় গিয়ে এই কাজ করেছে। তিনি জানান, আমি যখন ছাগলের খোঁজে যাই তখন অভিযুক্তরা আমাকে দেখে পালায়। পুলিশ অভিযোগ জমা নেওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তরা নিজেদের দোষ কবুল করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পাকিস্তানের নেটিজেনরা দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ট্রোল করা শুরু করে দেয়। উল্লেখ্য, ইমরান খান কিছুদিন আগে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছিলেন। ইমরান খান বলেছিলেন, যৌন শোষণ মহিলাদের অশালীন পোশাকের কারণে হয়। পাশাপাশি তিনি মহিলাদের পর্দা করার পরামর্শ দিয়েছিলেন। এবার ছাগলের সঙ্গে হওয়া গণ ধর্ষণের ঘটনার পর পাকিস্তানি নেটিজেনরা ইমরান খানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছ...