তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ১০ বস্তা চাল, দুর্গতদের বিলির জন্য রাখা হয়েছিল পঞ্চায়েতে
খড়গপুরঃ বিধানসভা নির্বাচনে বিজেপির তৃণমূলের উপর ‘চাল চুরি” করার অভিযোগ তুলেছিল। এমনকি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার রেশন দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। নির্বাচনী প্রচারে প্রায় প্রতিটি জনসভায় তৃণমূলকে চাল চোরের তকমা দিয়ে এসেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, আমফান আর করোনাকালে কেন্দ্র থেকে পাঠানো চাল গরিবদের না দিয়ে নিজেরাই নিয়ে নিয়েছিল তৃণমূলের নেতারা। আর এরই মধ্যে আবারও তৃণমূলের কর্মীর বাড়ি থেকে ত্রাণের চাল পাওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটল। একেতেই আমফানের ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল বিজেপি। আর সেই কারণে এবার ত্রাণ বিলি প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইয়াসের ত্রাণ বিলি থেকে দলকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের উপর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই পদক্ষেপ নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ত্রাণ বিলিতে আর দুর্নীতি বরদাস্ত করবেন না। কিন্তু তৃণমূল কর্মীর বাড়ি থেকে এবার সরকারি ত্রাণের চাল মেলায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খড়গপুরের ২ নং ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। গত শুক...