CAA আর NRC’র বিরুদ্ধে সব মুসলিম দেশ এক হওয়ার কাতর আবেদন পাকিস্তানের!
সৌদি আরব কাশ্মীরের পরিস্থিতি নিয়ে চর্চা করার জন্য ইসলামিক সহযোগী সংগঠন (OIC) এর সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রী দের বৈঠক করার পরিকল্পনা নিচ্ছে। পাকিস্তানি মিডিয়ায় এই খবর বাড়িয়ে চরিয়ে দেখানো হচ্ছে। ‘ডন” সংবাদ মাধ্যম অনুযায়ী, সৌদি আরবের বিদেশ মন্ত্রী শাহজাদা ফৈসল বিন ফারহান পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে বৃহস্পতিবার দেখা করেন। পাকিস্তানের তরফ থেকে CAA আর NRC’র বিরুদ্ধে সব মুসলিম দেশ গুলোকে এক করার আর্জি জানানো হয় সৌদি আরবের কাছে। পাকি বিদেশ কার্যালয় একটি বয়ানে জানায়, ‘দুই দেশের বিদেশ মন্ত্রী কাশ্মীর ইস্যুতে OIC এর ভূমিকা নিয়ে চর্চা করে।” কুরেশি প্রিন্স ফৈসলকে ভারত দ্বারা গত পাঁচই আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পরই এই ইস্যু নিয়ে জানায়। পাক বিদেশ কার্যালয় জানায় যে, তাঁরা নাগরিকতা সংশোধন আইন (CAA) আর নাগরিকপঞ্জি (NRC) নিয়ে ভারত সরকারের পদক্ষেপ আর ভারতে লাগাতার মুসলিমদের উপর অত্যাচার করার ইস্যু OIC তে তুলা ধরা হয়েছে। বিশেষ করে এই সংগঠন পাকিস্তানের সমর্থক, আর অনেক ইস্যুতেই তাঁরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক পাকিস্তানের সমর্থনও করেছে। OIC একটি সংক্ষিপ্ত বয়ান জারি করে গত...